শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

আউটপাশের মেয়াদ বাড়ালো ওমান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইসমাইল নাজিব: 
অবৈধ প্রবাসীদের জন্য নতুন বছরে দারুণ সুখবর দিলো ওমান সরকার। দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যাওয়ার সময়সীমা আরো ৩ মাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নতুন সময়সীমা ঘোষণা করেছে ওমান সরকার।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের মহাপরিচালক সালেম বিন সাঈদ আল বাদি বলেন, গত ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমায় ৫৭ হাজার ৮৪৭ জন আবেদন করেছেন এবং এদের মধ্যে ১২ হাজার ৩৭৮ জন ইতিমধ্যেই ওমান ছেড়ে নিজ দেশে ফেরত গেছেন।
(মঙ্গলবার) ওমান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “সাধারণ ক্ষমার মেয়াদ আরো ৩ মাস বাড়ানো হয়েছে, স্থায়ীভাবে ওমান থেকে চলে যেতে ইচ্ছুক ব্যক্তিদের এই সময়ের মধ্যে ওমান ত্যাগ করতে অনুরোধ জানানো হয়েছে।”
ওমানের জাতীয় পরিসংখ্যানের দেওয়া সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে দেশটিতে বর্তমানে প্রবাসীদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশীরা। সেইসাথে ওমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত আসার তালিকায় ও শীর্ষে রয়েছে বাংলাদেশী প্রবাসীরা।
গোপন সূত্রে জানাগেছে, চলতি বছর আউটপাশ নিয়ে দেশে ফিরবেন প্রায় ৬০ হাজার ওমান প্রবাসী। এদিকে যেসকল প্রবাসী অবৈধভাবে ওমান প্রবেশ করেছিলেন, তাদের জন্যেও একটা সুখবর আসতে পারে বলে প্রবাস টাইমকে জানিয়েছে ওমান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানাগেছে, যে সকল প্রবাসী ওমান থেকে দেশে ফেরার উদ্দেশ্যে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন, ওমান ত্যাগের আগ পর্যন্ত উক্ত ট্রাভেল পারমিট যত্ন সহকারে রাখতে বলা হয়েছে। সেইসাথে যাদের ট্রাভেল পারমিটের মেয়াদ ৯০ দিন অতিক্রম করেছে, তাদের ট্রাভেল পারমিটের মেয়াদ নবায়ন করতে পুনরায় দূতাবাসে যেতে বলা হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD