বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীর আমুচিয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল ধর্ম-বর্ণ নয়, বাংলাদেশি পরিচয়ই বড়: চট্টগ্রামে প্রধানমন্ত্রী দেবী দুর্গার আদর্শে প্রকৃতিমাতাকে রক্ষার আহ্বান সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে উঠবে বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ : আবু সুফিয়ান এমপি মো: দেলোয়ার হোসেনকে ৮নং জিয়ারকান্দিবাসি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চায় বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ আমুচিয়াবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল সিলভার গ্রামার স্কুলে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ বোয়ালখালীতে জেলি পুশ করা চিংড়ি ধ্বংস, বিক্রেতাকে জরিমানা

বোয়ালখালীর আমুচিয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল ২০ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান সাহেব ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ০৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল সাহেব।
এসময় উপজেলার ঐতিহ্যবাহী শক্তি সংঘ,উদয়ন সংঘ, ধোরলা মুক্তি সংঘ,নবারণ সাহিত্য পরিষদ ও বান্ধব পাঠাগার পূজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এই সময় তারা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। বিএনপির রাজনীতি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে।” তারা উৎসব নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
পূজা মন্ডপ পরিদর্শনকালে তাঁদের সাথে আরও উপস্থিত ছিলেন: আবুল মুনচুর চৌধুরী- সাবেক সভাপতি, আমুচিয়া ইউনিয়ন বিএনপি। আবু সিদ্দিক চৌধুরী- সাবেক সভাপতি, আমুচিয়া ইউনিয়ন বিএনপি। মুসলিম উদ্দীন চৌধুরী – সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমুচিয়া ইউনিয়ন পরিষদ, আবু জাফর তালুকদার- আমুচিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সদস্য ও বিএনপি নেতা। রফিক আহমেদ- বিএনপি নেতা।মোঃ হুমায়ুন – সমাজসেবক নাজিম উদ্দীন- বিএনপি নেতা।নিরঞ্জন বিশ্বাস – সমাজসেবক।বাবলা সরদার – সমাজসেবক।মোঃরোকন উদ্দীন- যুগ্ম আহ্বায়ক, বোয়ালখালী উপজেলা যুবদল। জসিম উদ্দীন,রুবেল ফয়সাল- যুবদল নেতা।মোঃ নজরুল ইসলাম – কৃষকদল নেতা। মোঃ শওকত ও মোঃ ইমরান- সাবেক ছাত্রনেতা।মো: ইরফান — ছাত্রনেতা।
এছাড়াও আমুচিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD