শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে উঠবে বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ : আবু সুফিয়ান এমপি মো: দেলোয়ার হোসেনকে ৮নং জিয়ারকান্দিবাসি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চায় বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ আমুচিয়াবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল সিলভার গ্রামার স্কুলে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ বোয়ালখালীতে জেলি পুশ করা চিংড়ি ধ্বংস, বিক্রেতাকে জরিমানা বোয়ালখালীর সারোয়াতলীতে পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী মুজিবত উল্ল্যা মজু তথ্য উপাত্ত জমা দিলেন কমিটির কাছে শাকপুরা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে দলীয় ফরম জমা দিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল হাসান ইকবাল

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে উঠবে বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ : আবু সুফিয়ান এমপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুমন চৌধুরীঃ স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন (এইচপিএফ)’র উদ্যোগে লালদিঘী পাড়স্থ মাহবুব উল আলম চৌধুরী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনাথ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শারদবস্ত্র প্রদান করা হয়। জাতীয় সঙ্গীত এবং পবিত্র শ্রীমদভাগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-০৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। গতকাল আয়োজিত উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ নুর’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক চৌধুরী সায়েফুদ্দিন রাশেদ সিদ্দিকী, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ (রণী), জিএম দৈনিক কালবেলা লায়ন সুজিত কুমার দাশ, ফুলকলি গ্রুপের জি.এম, সংগঠনের উপদেষ্টা এম এ সবুর, শিক্ষাবিদ ও কলামিস্ট বাবুল কান্তি দাশ, প্রফেসর দেবাশিস্ রুদ্র, সুফিয়া-নুর ফাউন্ডেশন’র চেয়ারম্যান আবদুল নুর, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদ’র সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, আশার আলো মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহুল আমিন সালমান, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইন উদ্দীন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরশে আজিম আরিফ, মোঃ ফয়েজ উল্লাহ, মোহরা ৫নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিকী, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য এইচএস জামাল চৌধুরী, শরণ বড়ুয়া, মোপলেস’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি সজল দাশ, সাধারণ সম্পাদক অন্তু দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপিকা লাবণ্য মুৎসুদ্দী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি আলহাজ্ব আবু সুফিয়ান এমপি বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত মৈত্রী সম্প্রীতি এবং আনন্দ ভাগ করে নেওয়ার এক মহা উৎসব। দুর্গাপূজার মূল সুরই হলো—অসত্যের ওপর সত্যের জয় এবং অন্ধকার দূর করে আলোর প্রতিষ্ঠা। আর এই আনন্দের আলো তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলে। মানবসেবাই সৃষ্টিকর্তার সেরা সেবা। বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। আজকের এই শুভলগ্নে হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শারদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এখন প্রয়োজন মানবিক মানুষের। নিজেদেরকে যত বেশী মানবিক করে মানুষের সেবায় নিয়োজিত রাখতে পারব সমাজ ও রাষ্ট্র তত বেশী উন্নত ও সমৃদ্ধ হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD