রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীর কানুনগোপাড়ায় ইঞ্জিনিয়ার ইকবালের ঝুলন উৎসব পরিদর্শন পূর্ব ধোরলায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালিতে এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর থেকে দুই কিশোর একসঙ্গে নিখোঁজ :প্রশাসনের কাছে পরিবারের সহায়তা কামনা গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পূর্ব ধোরলায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পূর্ব ধোরলা যুব মহল্লা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে আজিমুশশান জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ এশা পূর্ব ধোরলা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন হাজী আবু তাহের। আরিফুর রহমান ও আবদুর রাজ্জাকের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামের কোনো বিকল্প নেই। শান্তি ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে মিলাদ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন চান্দগাঁও হযরত সুলতান শাহ (রহ.) জামে মসজিদের খতিব ও শায়ের মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দীন নিজামী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন খিতাবচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হাফিজুর রহমান নকশাবন্দী, পূর্ব ধোরলা জামে মসজিদের খতিব আবদুল জলিল আল কাদেরী এবং সহকারী ইমাম আবুল বশর ফারুকী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক কর্ণফুলী’র স্টাফ রিপোর্টার এম এ মন্নান। এছাড়া মো. সেলিম, শামসু, এমরান, মিলন, আওয়াল মাস্টার, আবদুল্লাহ, আবদুল কাদের, আবু তৈয়বসহ পূর্ব ধোরলা যুব মহল্লা কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD