শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা

ইউসেপ চর চাক্তাই টেকনিক্যাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের অন্তর্গত ইউসেপ চর চাক্তাই টেকনিক্যাল স্কুল। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালির যে সংগ্রাম, তা আজও বিশ্বের বিভিন্ন ভাষা আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ঘুরে আসে।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউসেপ চর চাক্তাই টেকনিক্যাল স্কুলের প্রধান জোহুরা খানম। এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD