বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল :
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের অন্তর্গত ইউসেপ চর চাক্তাই টেকনিক্যাল স্কুল। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালির যে সংগ্রাম, তা আজও বিশ্বের বিভিন্ন ভাষা আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ঘুরে আসে।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউসেপ চর চাক্তাই টেকনিক্যাল স্কুলের প্রধান জোহুরা খানম। এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন