মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীসেবায় লায়ন্স ক্লাবঅব চিটাগাং রোদসী’র ওয়েটিং বেঞ্চ প্রদান

লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসীর উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায় ওয়েটিং বেঞ্চ প্রদান করেন অতিথিবৃন্দ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ:

লায়ন্স ক্লাব অব চিটাগাং রোদসীর উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায় ওয়েটিং বেঞ্চ প্রদান অনুষ্ঠান ক্লাব প্রেসিডেন্ট লায়ন ড. শ্রীরাম আচার্য্যের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন নাসিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান। অতিথি ছিলেন সহকারি বাণিজ্যিক কর্মকর্তা মেহেদী হাসান, সহকারি বাণিজ্যিক কর্মকর্তা সাহাদাত হাসান, স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী, স্টেশন মাস্টার জাফর আলম, স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন আসিফ উদ্দিন ভূঁইয়া, রেজিওন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন অশোক কুমার নাথ, ক্লাব প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন সুজিত কুমার দাশ, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার এ.টি.এম সেলিম রেজা, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন কবিতা রাণী শর্মা, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন দেবাশীষ দাশ, ক্লাব ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার অপু কুমার দাশ, জয়েন্ট ট্রেজারার লায়ন উত্তম কুমার দাশ, মার্কেটিং এন্ড কমিউনিউকেশন চেয়ারপার্সন লায়ন সম্পদ দে, ডাইরেক্টর লায়ন রণধীর চৌধুরী ভুলন, লায়ন রোজী দাশ। বক্তব্য রাখেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারী লায়ন তাপস কুমার নন্দী। অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়নিজমের মূল মন্ত্র হচ্ছে মানুসের সেবা করা। লায়নিজমের সেবার পতাকাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেবার লক্ষ্যে জেলা গভর্নর লায়ন এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ এর ডাক ‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ বাস্তবায়নে বিভিন্ন ক্লাব অসংখ্য সেবাকার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিতকায় অক্টোবর সেবামাস উদযাপনকল্পে চট্টগ্রাম রেল স্টেশন চট্টগ্রামে যাত্রীসেবায় ওয়েটিং বেঞ্চ প্রদান করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD