মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বঙ্গবন্ধু কর্ণফূলী টানেল আনোয়ারাকে শহরের সাথে যুক্ত করতে যথেষ্ট ভূমিকা রাখবে

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : আনোয়ারা উপজেলা ভৌগোলিক অবস্থার কারণে দেশে অর্থনীতির ভিতকে মজবুত করার জন্য একটি উলে­খযোগ্য স্থান। দক্ষিণ এশিয়ার প্রথম টানেল বঙ্গবন্ধু কর্ণফূলী টানেল আনোয়ারাকে চট্টগ্রাম শহরের সাথে যুক্ত করে শহরে পরিণত করতে যথেষ্ট ভূমিকা রাখবে। সেই আনোয়ারা শিক্ষা-দীক্ষায় মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সৃষ্টি করতে প্রত্যেককেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কাজ করে যেতে হবে। সৃজনশীল মানবিক পরিবেশের মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষে কাজ করে চলেছে আনোয়ারা ফাউন্ডেশন। আনোয়ারা উপজেলা থেকে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় ২০২০ সালে জিপিএ ৫ প্রাপ্ত ১৫১ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ০৯ অক্টোবর বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দিন আহমদ শাহ্’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা: নাসির উদ্দিন মাহমুদ বলেন, আমাদের প্রত্যেকেই মেধার বিকাশ গঠিয়ে সৃজনশীল ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। আনোয়ারার উপকূল রক্ষায় সরকারের শত শত কোটি টাকা বরাদ্দ কাজে দূর্নীতিসহ প্রতিটি স্তরে রন্ধে রন্ধে দূর্নীতি বন্ধ করতে এবং ইয়াবারাজ্য তথা মাদকদ্রব্য প্রতিরোধে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের শিক্ষার্থীবৃন্দকে ইহার প্রভাব থেকে মুক্ত করে দেশ ও সমাজকে রক্ষা করতে হবে। শুদ্ধ সমাজ বিনির্মাণে প্রত্যেক নাগরিকের ঐকান্তিক প্রচেষ্টায় সুশীল সমাজের বিকাশ ঘটাতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষু বলেন, আনোয়ারায় পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে দেয়াং পাহাড়ের পাদদেশে জ্ঞানের জ্যোতি ছড়াবে। বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, ব্যাংকার অসীম কুমার নন্দী, বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র চৌধুরী, জেলা পরিষদ সদস্যা রেহানা ফেরদৌস চৌধুরী, দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা রনজিত দাশ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, মাষ্টার আবুল কালাম, শেখ আব্দুল্লাহ, এস এম জোবাইদুল হোসেন সাদ্দাম, কে এইচ এম তারেক, মাষ্টার ওসমান গণি, আব্দুর ছবুর, সাংবাদিক হান্নান রহিম, শিক্ষাথর্ী সালাহ উদ্দিন রিয়াজ, মোহাম্মদ শিহাব উদ্দিন, আমজাদ হোসেন প্রমুখ। সভায় মরহুম জননেতা আতাউর রহমান খান কায়সারের ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুকে নিবেদিত করে উদ্ভোধনী সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা ভৌমিক, নজরুল ইসলাম মুস্তাফিজ, দিলীপ সেনগুপ্ত, হানিফ চৌধুরী, ভাস্কর ডি.কে. দাশ মামুন। পবিত্র কোরআন তেলোয়াত করেন জুইদন্ডী মাদ্রাসার সুপার মাওলানা মফিজউদ্দিন সিকদার।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD