রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

❝তাকওয়ার নীতিতে জীবনকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত❞– শামসুজ্জামান হেলালী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আবু তাহের : গত ৮ই মার্চ শনিবার হালিশহর পিসি রোডে অবস্থিত জেপি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিশহর থানার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়। হালিশহর থানা জামায়াতের আমীর জনাব ফখরে জাহান সিরাজী সবুজের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি, সাবেক কাউন্সিলর জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, ❝সর্বক্ষেত্রে তাকওয়াবান লোকেরা নেতৃত্ব দিলে আজ সমাজের চিত্রই পরিবর্তন হয়ে যেত। তাই তাকওয়ার নীতিতে জীবনকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত❞।

উক্ত ইফতার মাহফিল রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য পতেঙ্গা আলিয়া (কামিল) মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মাওলানা জাকির হোসাইন।


উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর জনাব ডঃ শাহাদাত হোসাইন, থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ইঞ্জিঃ মঞ্জুরুল হক, থানার কর্মপরিষদ সদস্য জনাব মো:সাইফুদ্দিন,জনাব মাওলানা সুলায়মান,জনাব মাওলানা আহমদ শফি, জনাব মো:আলমগীর সহ অন্যান্য থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD