বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

হোমনায় বাড়ির একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


এ এস এম মাসুম বিল্লাহ:
কুমিল্লার হোমনায় বাড়ির একটি কক্ষ থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে তাঁদের হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বড় ঘাগুটিয়া গ্রামের শাহ পরানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন শাহ পরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫) ও ছেলে সাহাব উদ্দিন (০৯) ও শাহ পরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা আক্তার (১৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. শাহ পরান রাজধানী ঢাকায় চাকরি করেন। গতকাল রাতে তাঁর স্ত্রী-ছেলে ও মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় তাঁদের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। একে একে তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরে মরদেহগুলো খাটের ওপর ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রতিবেশীরা বলেন, আজ বৃহস্পতিবার সকালে একই কক্ষে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। তাঁদের সবার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাঁদের হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলতে পারছেন না কেউ।
পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD