বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান আজিজুল হক চেয়ারম্যানের

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদকঃ

বোয়ালখালী উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বোয়ালীকালান্দর মাজার গেট সংলগ্ন স্থানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান তালুকদার মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমেদ খান বলেন আগামী জাতীয় নির্বাচন দেশের স্বাধীনতা রক্ষার নির্বাচন তাই আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, সরোয়ার আলমগীর,জয়নাল আবেদীন সিকদার,আবুল মুনচুর চৌধুরী,ইঞ্জিনিয়ার ইকবাল,জাকির হোসেন,এম এ মন্নান,আবু সিদ্দিক,পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. ইউসুফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক এম এন করিম,উপজেল যুবদলের সদস্য সচিব মহসিন খোকন,পৌর যুবদলে আহ্বায়ক মো. লোকমান,জিয়া সাইবারফোর্স চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদন বাহাউদ্দীন ফারুক মুন্না,কৃষকদলের আহবায়ক মোঃ বাবর উদ্দীন, সাদ্দাম হোসেন,যুবদলের যুগ্ন আহ্বায়ক মহিদুল ইসলাম জিকু,রুকন উদ্দিন,মোঃজাফর,অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরী।আলোচনা সভায় ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD