বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

শ্রমিক কল্যাণ ফেডারেশনের হালিশহর থানার কার্যালয় উদ্বোধন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

রেদুয়ানুল বারী শিপলু:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি কালজয়ী আদর্শকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। সে আদর্শের নাম ইসলাম। ইসলাম সকল কালের সকল যুগের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। এই আদর্শ সম্পর্কে এখনো মানুষ পুরোপুরিভাবে অবগত নয়। ইসলামী আদর্শ সম্পর্কে সকল মানুষ অবগত হলেই শ্রমিক কল্যাণের গণভিত্তি রচিত হবে। এক্ষেত্রে সর্বস্তরের শ্রমিকদের আন্দোলন সম্পৃক্ত করতে হবে।

তিনি আজ সন্ধ্যায় এল ব্লকে নগরের হালিশহর থানার কার্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী ও হালিশহর থানা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি মঞ্জুরুল হক, সিএনজি অটোরিক্সা সেক্টরের (উত্তর) সভাপতি বশির আহমদ। এতে আরও উপস্থিত ছিলেন হালিশহর থানার অর্থ সম্পাদক শওকত আকবর, অফিস সম্পাদক রেদুয়ানুল শিপলু,প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নূরউদ্দিন, সমাজসেবা সম্পাদক মাকসুদুর রহমান রাসেল, ট্রেড ইউনিয়ন সম্পাদক আশফাক পিয়াস।

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া বিভিন্ন সমস্যা উত্তরনের জন্য প্রতিটি শাখার একটি কার্যালয় থাকা আবশ্যক। বিগত স্বৈরাচার সরকারের সময় আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আমরা উদ্ভাস্ত ছিলাম কিন্তু ঐই দুঃসময়েও শ্রমিকদের দাবি-দাওয়া পূরণে রাজপথে থাকার পাশাপাশি অন্য সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছি। আমি হালিশহর থানার নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা করব এই কার্যালয় অত্র থানার সকল শ্রমিকদের আশ্রয়স্থল হবে। শ্রমিকরা তাদের সেকেন্ড হোম হিসেবে এই কার্যালয়কে প্রাধান্য দিবে। শ্রমিকদের সুখ দুঃখে এই কার্যালয় থেকে মনিটিং করতে হবে। এই কাজটি করতে পারলে এই কার্যালয়ের কার্যক্রম সার্থকতা পাবে।

তিনি আরও বলেন, ইসলাম শ্রমিকদের দুনিয়া ও আখিরাতে সমানভাবে গুরুত্ব দিয়েছে। আমাদের প্রিয় নবী (সা.) বলেছেন, মজুরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার পাওনা পরিশোধ করতে। এর মাধ্যমে মূলত তিনি দুনিয়ায় শ্রমিকদের অধিকার কে বুলন্দ করেছেন। আবার তিনি অন্যত্র বলেছেন, গরিব মিসকিন অসমীকদের সাথে, গরিব মিসকিন ও সৎ ব্যবসায়ীদের তার হাশর হবে। আমাদের নবীর সাথে যার হাশর হবে তিনি নিঃসন্দেহে পরকালের সম্মানিত হবেন। সুতরাং আমরা বলতে পারি ইসলামই একমাত্র ধর্ম যারা শ্রমিকদের দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD