শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

মা-কে সুস্থ করেই দেশে ফেরার পরিকল্পনা তারেকের : সহসা বদলে যাবে বাংলাদেশের রাজনীতির চিত্রপট

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিবেদক:
কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ ৭ জানুয়ারী রাত ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাকে বহনকারী বিশেষ এয়ার এম্বুলেন্স। লন্ডন পৌঁছেই বেগম খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন। পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হতে পারে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, পূর্ব লন্ডনে পুত্র তারেক রহমানের বাসভবনেই উঠবেন বেগম খালেদা। দেখাশোনা করবেন তারেক, যিনি বিএনপি-র অস্থায়ী চেয়ারম্যানও। দলীয় সূত্রে খবর, বেগম জিয়াকে সুস্থ করে সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তারেকের। তাঁর এই ঘরে ফেরা উপলক্ষে দেশ জুড়ে কর্মসূচি নিতে চলেছে বিএনপি। দলীয় নেতৃত্ব মনে করছেন, যুবনেতা তারেক দেশে ফেরা মাত্র বিএনপি নেতা-কর্মীরা যেমন চাঙ্গা হয়ে উঠবেন, বিএনপি-র পক্ষে জন-সমর্থনেরও ঢেউ উঠবে। সহসা বদলে যাবে বাংলাদেশের রাজনীতির চিত্রপট।
কবে দেশে ফিরতে পারেন বিএনপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং দলের প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র তারেক? বিএনপি নেতৃত্বের আশা— ফেব্রুয়ারির শেষ বা মার্চের গোড়াতেই মাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন তিনি। খালেদার চিকিৎসায় সময় লাগলে বড় জোর এপ্রিলে। খালেদা লন্ডনে পৌঁছলে অসুস্থ শাশুড়ির দেখভালের দায়িত্ব তুলে নেবেন তারেকের স্ত্রী জুবায়দা, যিনি নিজেও এক জন চিকিৎসক।
গত আগস্টের ৮ তারিখে মুহাম্মদ ইউনূসের সরকার শপথ নেওয়ার পরেই বিএনপি নেত্রী বেগম খালেদার সব মামলা তুলে নেওয়া হয়। তাঁর কারাদন্ড মওকুপ করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তবে তারেক গ্রেফতারি এড়াতে দেশে ফেরেননি। গত পাঁচ মাসে তাঁর বিরুদ্ধে বিভিন্ন আদালতে করা মামলাগুলি বন্ধ করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই ২১ অগস্ট গ্রেনেড হামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মতো কিছু গুরুত্বপূর্ণ মামলা থেকে তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি সরকার পক্ষ তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বন্ধ করার রায়ের বিরোধিতা করে হাই কোর্টে আবেদন করেছিল। রবিবার হাই কোর্ট সেই আবেদন খারিজ করে মামলাগুলি বন্ধ করার প্রক্রিয়া চালু রাখার নির্দেশই দিয়েছে।
সংগঠনকে চাঙ্গা করতে গত চার মাস ধরে জেলা সদরে সমাবেশের কর্মসূচি নিয়েছে বিএনপি। প্রায় প্রতিটি সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দিয়েছেন তারেক। প্রতি বক্তৃতাতেই তিনি নির্বাচনের জন্য বিএনপি কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ইউনূস সরকারের বিরুদ্ধে যখন সাম্প্রদায়িক মনোভাবের অভিযোগ উঠেছে, বিএনপি-র অস্থায়ী চেয়ারম্যান সব কর্মীকে সম্প্রীতি রক্ষার পরামর্শ দিয়েছেন। বন্যার সময়ে বিপন্ন মানুষের পাশে থাকার নির্দেশও দিয়েছিলেন। ঢাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ যেমন একাধিক বার লন্ডনে গিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেকের সঙ্গে আলোচনা করেছেন, জামায়াতে ইসলামী এবং অন্য ইসলামি দলের গুরুত্বপূর্ণ নেতারাও তাঁর সঙ্গে আলোচনা করতে লন্ডন ঘুরে এসেছেন বলে খবর।
তবে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহারের গতিতে বিএনপি নেতৃত্ব সন্তুষ্ট নন। মহাসচিব মির্জা ফখরুল একাধিক বার এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রবিবার লন্ডন থেকে ফিরে দলের নেতা সালাউদ্দিন আহমেদকে প্রশ্নের মুখে পড়তে হয়— “কবে ফিরবেন তারেক রহমান?” উত্তরে ক্ষুব্ধ সালাউদ্দিন বলেন, “তাঁকে দেশে ফেরানোর মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারিনি।” বিএনপি নেতৃত্ব মনে করছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলেরই অংশ হল তারেকের উপর থেকে মামলা তোলায় গড়িমসি। বাড়তি সময় নিয়ে সরকার তথাকথিত বৈষম্য-বিরোধী আন্দোলনের ছাত্রদের নিয়ে একটি রাজনৈতিক দল গড়ার কৌশল নিয়েছে, যাকে বলে ‘কিংস পার্টি’। এময় সালাউদ্দিন বলেন, “নির্বাচন বিলম্বিত করার যে কোনও কৌশল জনগণ প্রত্যাখ্যান করবেন। দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগত জানানো হবে, তবে সেটা যেন ‘কিংস পার্টি’ না হয়।” সম্প্রতি ‘সংবিধান কবর’ দেওয়ার কর্মসূচি নিয়েও পিছিয়ে যায় ছাত্ররা। বিএনপি নেতা বলেন, “সংবিধান কবর দেওয়া যায় না। সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধনের কথা ভাবা যেতে পারে।”
দলে কি তারেক রহমানই একমাত্র প্রধানমন্ত্রীর মুখ? বিএনপি-র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, “কংগ্রেসে যেমন গান্ধী পরিবার, বিএনপি-র জিয়া পরিবার। দলে এই পরিবারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ রয়েছে। খালেদা বা তারেক রহমানের চেয়ে বেশি আর কেউ দলকে নিয়ন্ত্রণ করতে পারেন না। বেগম জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতিতে তারেক রহমানই দলের স্বাভাবিক প্রধানমন্ত্রী মুখ বলা যায়। এ বিষয়ে দলে কোনও ভিন্ন মত নেই।” নিতাইও মনে করেন, তারেক দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতির ছবিটাই বদলে যাবে। নির্বাচন পিছনো বা বিএনপিকে কোণঠাসা করার কোনও চক্রান্ত হলে, সেগুলিও বানচাল হয়ে যাবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD