রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হতে ইচ্ছুক জাবেদুল ইসলাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল রাষ্ট্রপতিকে কালুরঘাট নতুন সেতুর কাজ ত্বরান্বিত করতে অনুরোধ করলেন অধীর বড়ুয়া চান্দগাঁও থানায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আমুচিয়া ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন

বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

আসছে আগামী আসন্ন ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক,শিক্ষানুরাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবীদ ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি বোয়ালখালী উপজেলার ৯ নং আমুচিয়া ইউনিয়নবাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মাণে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। আমুচিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই আসন্ন ইউপি নির্বাচনে আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল। তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান। এদিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
ইঞ্জিনিয়ার ইকবাল বলেন, আমি কোনো রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ করতে চাই না। আমি ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। তাঁর মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুণদের সাথে মতবিনিময় করছেন।
এক সাক্ষা‌তে তি‌নি জানান, ৯নং আমুচিয়া ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তোলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD