রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

ফিটনেস টেস্টে সবাইকে চমকে দিলেন সাকিব

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ক্রীড়া প্রতিবেদক:
এই না হলে সাকিব আল হাসান! আইসিসির নিষেধাজ্ঞার কারণে একটি বছর ধরে ক্রিকেটের বাইরে ছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন, ঘুরেছেন ফিরেছেন। সাকিবের তো ফিটনেস লেভেল তলানিতেই থাকার কথা।
কিন্তু ফিটনেস পরীক্ষায় দেখা গেল একদম উল্টো চিত্র। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে করা ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সাকিব। বিপ টেস্টে তার স্কোর ১৩.৭।
সোম ও মঙ্গলবার প্রায় একশরও বেশি ক্রিকেটার বিপ টেস্ট দিয়েছেন। সর্বোচ্চ স্কোর ছিল ১৩.৬। এই স্কোর করেছিলেন কুমিল্লার পেসার মেহেদী হাসান। সাকিব সবার শেষে পরীক্ষা দিয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে।
৩৭৬ দিন পর গত সোমবার সাকিব এসেছিলেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। ফিটনেস পরীক্ষা দেয়ার কথা ছিল সেদিনই। কিন্তু প্রস্তুত না থাকায় দুদিন পরে দেয়ার সিদ্ধান্ত নেন। বুধবার তার সেই টেস্ট হয়েছে। সেটাতেই সবাইকে চমকে দিয়েছেন সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিটনেস টেস্টে ক্রিকেটারদের জন্য মানদন্ড বেঁধে দিয়েছিল ১১। অর্থাৎ ১১ নম্বরের কম পাওয়া ক্রিকেটাররা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবেন না। নাসির হোসেন, শুভাশীষ রায়, সোহাগ গাজীরা যেমন বিপ টেস্টে ফেল করেছেন।
কিন্তু সাকিব শুধু পাস করাই নয়, সবাইকে ছাড়িয়ে তুলেছেন ১৩.৭। আর বুঝিয়ে দিয়েছেন, মাঠের বাইরে থাকলেও ফিটনেস ধরে রাখার কাজটি ভেতরে ভেতরে ঠিকই করে গেছেন তিনি।
সাকিবের বিপ টেস্ট নিয়েছেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। পরীক্ষা শেষে এই তারকা অলরাউন্ডারকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, ‘সাকিব ভালো করেছে। সবকিছুই ঠিকঠাক ছিল। একদম ঠিক ছিল।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD