বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

টি-২০ বিশ্বকাপ : প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

কাউছার উদ্দিন মজুমদার:

আসন্ন টি-২০ বিশ্বকাপে প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।
আগামী ১৭ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হবে। বাছাই পবের্র রাউন্ডে প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। আর সুপার-১২-এ বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে ২৪ অক্টোবর। ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। ফাইনাল হবে দুবাইয়ে।
ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ হবার কথা থাকলেও করোনার কারণে আগামী আসরটি মরুর দেশে অনুষ্ঠিত হবে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব:
বাছাই পর্ব দিয়ে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাছাই পবের্র দু’টি গ্রুপে আটটি দল রয়েছে। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড।
১৭ অক্টোবর থেকে বাছাই পর্ব দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হবে। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের পরের ম্যাচ ১৯ অক্টোবর। প্রতিপক্ষ ওমান। প্রথম দুই ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ২১ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টায় পাপুয়া নিউগিনির বিপক্ষে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের সবগুলো ম্যাচ হবে ওমানে।
বাছাই পর্বের দু’গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি করে দল সুপার-১২র টিকিট পাবে। সেখানে থাকবে আটটি দল। মোট ১২ দল নিয়ে হবে সুপার-১২র পর্ব। সুপার-১২তে খেলতে হলে বাছাই পর্ব পেরোতে হবে বাংলাদেশকে।
বাছাই পবের্র দু’গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি করে দল সুপার-১২র টিকিট পাবে। সেখানে থাকবে আটটি দল। মোট ১২ দল নিয়ে হবে সুপার-১২র পর্ব। সুপার-১২তে খেলতে হলে বাছাই পর্ব পেরোতে হবে বাংলাদেশকে।
সুপার-১২
গ্রুপ-১ গ্রুপ-২ দুই ভাগে বিভক্ত হয়ে খেলবে শীর্ষ ১২ দল। গ্রুপ-১তে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এই চারটি দলের সাথে বাছাই পর্বের দু’টি দল যোগ হবে।
গ্রুপ-২তে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এই চারটি দলের সাথে বাছাই পবের্র দু’টি দল যোগ হবে।
২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার-১২এর লড়াই। দিনের প্রথম ম্যাচে আবু ধাবিতে খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আর দুবাইয়ে দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
পরের দিন বিশ্বকাপের সবচেয়ে আর্কষনীয় ম্যাচ, ভারত-পাকিস্তানের। দুবাইয়ে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বন্দি। ম্যাচটি শুর“ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
৮ নভেম্বর শেষ হবে সুপার-১২এর খেলা। সুপার-১২এ দুই গ্রুপে পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালের টিকিট পাবে।
সেমিফাইনাল
১০ ও ১১ নভেম্বর হবে দু’টি সেমিফাইনাল। প্রথম সেমি হবে আবু ধাবিতে, দ্বিতীয়টি হবে দুবাইয়ে।
ফাইনাল
১৪ নভেম্বর হবে ফাইনাল। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ফাইনাল খেলবে। দুবাইয়ে ফাইনাল ম্যাচ শুর“ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ফাইনালের জন্য রিজার্ভ-ডে রাখা হয়েছে।
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে বাংলাদেশ ম্যাচের সূচি:
১৭ অক্টোবর: বাংলাদেশ-স্কটল্যান্ড (বাংলাদেশ সময় রাত ৮টা)
১৯ অক্টোবর: বাংলাদেশ-ওমান (বাংলাদেশ সময় রাত ৮টা)
২১ অক্টোবর: বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (বাংলাদেশ সময় বিকেল ৪টা)

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD