রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

জানুয়ারির মধ্যেই সিইউজের নির্বাচন : সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।  
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিইউজের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
পরবর্তী দ্বি-বার্ষিক নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে নগরের জিইসি কনভেনশন হলে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। নির্ধারিত আলোচ্যসূচির ওপর আলোচনায় অংশ নেন বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলম, সিইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমদ ও মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজে সদস্য বিশ্বজিৎ বড়ুয়া ও উত্তম সেনগুপ্ত।
চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আব্দুস সাব্বির ভূঁইয়া বিশেষ সাধারণ সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।  সভায় নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ সভাপতি রুবেল খান, সহ সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, পূর্বকোণ ইউনিট প্রধান মিহরাজ রায়হান, সুপ্রভাত ইউনিট প্রধান স. ম. ইব্রাহিম, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, প্রতিনিধি ইউনিট প্রধান সোহেল সরওয়ার, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম উপস্থিত ছিলেন।
সভায় সিইউজের গঠনতন্ত্রের ধারা অনুসরণ করে ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে উক্ত নির্বাচন পরিচালনার জন্য সংগঠনের প্রবীণ সদস্য মোয়াজ্জেমুল হককে চেয়ারম্যান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- নুরুল আমিন, নওশের আলী খান, মো. নিজাম উদ্দিন ও কামাল পারভেজ।  
সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনের অফিস ও সাংবাদিকদের ওপর হামলা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে এসব মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য সভায় দাবি জানানো হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD