বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

জাতির যে কোন সংকটে জিয়া পরিবারের উপরই ছিল মানুষের আস্থা-বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদের সভায় বক্তারা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন-স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। জাতির সংকট উত্তরণে শুধু পচাঁত্তরের ৭ নভেম্বর নয় মহান স্বাধীনতা থেকে শুরু করে সবসময় মানুষের আস্থা ও ভরসাস্থল ছিল পরিবারটি,ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে। পরিষদের আহবায়ক মনজুর আলম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মন্নানের সঞ্চালনায় গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব আনোয়ার হোসাইন চৌধুরী, মাহম্মদুল হক মেম্বার, ইউচুপ নবী,পল্টু বড়ুয়া,মোঃ হাসান চৌধুরী চেয়ারম্যান, ছৈয়দ হোসেন কন্ট্রাক্টর, নুরুল আলম মমতাজ ও মিজানুর রহমান অভি প্রমূখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি ও দুর্বৃত্তদের গুলিতে আহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD