বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

চান্দগাঁও থানায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ এপ্রিল) রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার এএসআই শাহ আলম আদালতের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মফিজুর রহমানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মফিজুর রহমান বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা এবং মৃত সাহেব মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বহদ্দারহাট শাহ আমানত সংযোগ সড়কের হাকিম সেন্টারের (৩য় তলা) ‘মেসার্স সবুজ সাথী ফ্যাশন’ নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।
মামলা সূত্রে জানা যায়, মফিজুর রহমান ব্যবসার কথা বলে বোয়ালখালী উপজেলার এম এ মন্নান নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগী বাদী আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ২৫ ফেব্রুয়ারি আসামির অনুপস্থিতিতে চট্টগ্রামের যুগ্ম মহানগর ৬ষ্ঠ আদালত দুই মামলায় রায় প্রদান করেন। রায়ে এক মামলায় ১০ লাখ টাকা এবং অন্য মামলায় ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা (মোট ১৩ লাখ ২০ হাজার টাকা) এবং মামলা দুটিতে ১ বছর ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রায়ের পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন। চান্দগাঁও থানার এএসআই শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD