বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ঢাকা প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সাড়ে ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) প্রবেশ করেন ওয়াকার-উজ-জামান। সেনা প্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। প্রায় ৪০ মিনিট তারা ফিরোজায় অবস্থান করেন।
মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, রাত সাড়ে ৮টায় সেনাপ্রধান ম্যাডামের বাসভবনে প্রবেশ করলে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে দোয়া করেছেন সেনাপ্রধান।
চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগে আমলে দুই বছরের বেশি সময় কারাভোগ করেছিলেন বিএনপি চেয়ারপারসন। ২০২০ সালের ২৫শে মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দেয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD