রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

কোতোয়ালীর সাবেক ওসি নেজামকে হেনস্তা, পাঁচলাইশ থানার সামনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় জনতার রোষের মুখে পড়েছেন কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। পাঁচলাইশ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ জনতা ধরে তাকে কলার ধরে টেনেহিঁচড়ে করে পরনের শার্ট ছিঁড়ে ফেলে তারা।
সোমবার (৬ জনাুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও জনতা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে ব্যক্তিগত গাড়িতে ছেলের পাসপোর্ট আনতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তাঁর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। মারধরের কারণে তাঁর পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।
ওই সময় তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন। আর তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে হবে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, কোতোয়ালী থানার সাবেক ওসিকে আমাদের হেফাজতে নিয়েছি। থানার সামনে বিক্ষোভ চলছে বিস্তারিত পড়ে জানানো হবে।
নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD