বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

উন্নয়নের সুযোগ পেলে ২৫ নং রামপুর ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রুপান্তর করবো : দিদারুল আলম নেভি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

কাজী নাসের : হাওয়া লাগতে শুরু করেছে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে। বছরের শেষের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরেই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করেছে সরকার। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সবার নজর ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দিকে। কে হবেন নগর পিতা ও কাউন্সিলর। এখন থেকে সেই হিসেব-নিকেশ শুরু হয়েছে। এবারের রিপোর্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নং রামপুর ওয়ার্ডকে নিয়ে।

ইতিমধ্যেই তোড় -জোড় ও গুঞ্জন শুরু হয়েছে কে এই ২৫ নং রামপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে আসিন হতে চলেছেন। কে যোগ্য,কে মেধাবী,কে তাদের শহরের সমস্যা গুলো সমাধান করতে পারবেন, কে রাজপথের অতন্দ্র প্রহরী হিসেবে বিগত কঠিন সময়ে আন্দোলনে রাজপথে ছিলেন। অনেক প্রাথী থাকলেও ২৫ নং রামপুর ওয়ার্ডের যোগ্য হিসেবে বিএনপি’র একনিষ্ঠ কর্মী মোহাম্মদ দিদারুল আলম নেভিকে
কাউন্সিলর এর তালিকায় শীর্ষস্থানে রাখতে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের রামপুর বাসী।

সরে জমিনে দেখা যায়, এই ওয়ার্ডে সকল শ্রেণীর যেমন ডাক্তার, আইনজীবী, শ্রমজীবী, সাংবাদিকসহ সকল পেশার ও বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকের বসবাস। তারা জানান, মোহাম্মদ দিদারুল আলম নেভি বিএনপির একজন ত্যাগী, নির্লোভ ও লড়াকু নেতা। রাজপথ কাঁপিয়েছেন। আন্দোলনের প্রথম সারিতে তাকে প্রতিনিয়ত দেখা যেত। কর্মী সমর্থকদের সাথে থেকে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। ২৫ নং রামপুরবাসী এই ওয়ার্ডের উন্নয়নের জন্য দিদারুল আলম নেভিকে
যোগ্য কাউন্সিলর হিসেবে দেখতে চায়।
কাউন্সিলর পদ নিয়ে জানতে চাইলে দিদারুল আলম নেভি বলেন, ২৫ নং ওয়ার্ডের এলাকাবাসী যদি আমার উপর আস্তা রাখেন তাদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা যদি আমার উপর থাকে তাহলে আমি রামপুরবাসীর পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো।
তিনি বলেন, সিদ্ধান্ত আসবে দল থেকে। দল যাকে মনোনয়ন দেবেন আমরা তার পাশে থাকবো। সারা জীবন বিএনপি’র রাজনীতি করেছি, আজীবন করে যাব।
এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন , ২৫ নং ওয়ার্ডে অনেক লোকের বসবাস। সেখানে বিভিন্ন পেশার ও গোত্রের লোক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে এলাকায় উন্নয়ন ও বাংলাদেশ বিনির্মাণে তার নেওয়া পদক্ষেপ গুলো বাস্তবায়ন করতে হবে।
আল্লাহতালা আমাকে যদি সুযোগ দেন, তাহলে অউন্নত রাস্তাঘাটের উন্নয়নসহ কিশোর গ্যাংকে সুপথে আনা এবং মাদকের স্পষ্টগুলোকে উৎখাত করা।
তিনি বলেন, দল যদি আমার উপর আস্তা রাখে,আমি যদি উন্নয়নের সুযোগ পাই তাহলে ২৫ নং রামপুর ওয়ার্ড কে মডেল ওয়ার্ডে রূপান্তর করব।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD