রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

আরও ছোট হচ্ছে এসএসসির সিলেবাস

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার :
আরও ছোট করা হচ্ছে এসএসসির সিলেবাস। সোমবার প্রকাশিত এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বৃহস্পতিবারের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হবে।
৪ ফেব্রুয়ারির মধ্যে পুর্নবিন্যস্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
বুধবার এনসিটিবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানিয়েছে, গত সোমবার এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। তিন মাসে শেষ করার উপযোগী সিলেবাস প্রকাশের কথা থাকলেও খুব সামান্য কমিয়েই সিলেবাস প্রকাশ করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শিক্ষকরাও জানিয়েছে তিন মাসে কোনোভাবেই এই সিলেবাস শেষ করা যাবে না। এ কারণে শিক্ষামন্ত্রীর নির্দেশে এক জর“রি বৈঠকে সিলেবাস আরও ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই এসএসসি ও এইচএসসির পুর্নবিন্যস্ত সিলেবাসের কাজ শেষ করবো। এসএসসিতে ৬০ কর্মদিবস ও এইচএসসিতে ৮০ কর্মদিবসে শেষ করা যায় এমন সিলেবাস প্রকাশ করা হবে।
সূত্র জানান, আগামী জুনে এসএসসি ও জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। তাই এই সময়ে শেষ করা যায় এমন সিলেবাস প্রকাশ করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD