বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর শোকসভায় ইঞ্জিনিয়ার ইকবালের নেতৃত্বে আমুচিয়ার বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান বোয়ালখালীতে কবি ফররুখ স্মৃতি সংসদের কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা সাংবাদিকতায় এ আই প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ, সিআরএফ ও আইটি সল্যুশনের সমঝোতা স্মারক স্বাক্ষর চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধন চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত বোয়ালখালীতে ৪০০ দাবাড়ুর অংশগ্রহণে ‘Boalkhali Chess Championship 2026’ সফলভাবে সম্পন্ন টাইমস স্কয়ারের দুর্গাপূজায় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরীর দর্শন প্রচার, পৌরোহিত্যে শুভানন্দ পুরী মহারাজ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩

বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে যুব র‍্যালী, আলোচনা সভা, যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বোয়ালখালীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ভূইয়া, সহ যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, এ এম কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম রবিউল হাসান ইকবাল, যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ অনু, গ্রামীণ যুব উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জুয়েল নাথ ও সফল আত্মকর্মী আবদুল মোস্তাক।

অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জন নারীসহ মোট ৭ জন যুব নারী-পুরুষকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া প্রাতিষ্ঠানিক মৎস্যচাষে ৫০ জনকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD