বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
বাবর মুনাফ:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী আবুল কালাম আবুর স্মরণে আয়োজিত শোকসভায় ইঞ্জিনিয়ার ইকবালের নেতৃত্বে আমুচিয়া ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী যোগদান করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, শাহানুর হিরু শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোকসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের নেতৃত্বে আমুচিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর চৌধুরী ও আবু ছিদ্দিক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাবেক সহসভাপতি আবু জাফর তালুকদার মেম্বার, সাবেক অর্থ সম্পাদক মো. রফিক আহমদ, বিএনপি নেতা আবুল বশর সেরু, মো. নাজিম উদ্দীন আলমশা, বদি আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকন উদ্দিন, যুবদল নেতা ইদু আমিন, মো. জসিম উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. ইরফান, মো. ফরহাদ, মো. ফয়সাল, মো. জিসান উদ্দিন জিসান, আবু ছালেহ আকিব, মো. সাহেদ, বিএনপি নেতা লোকমান, সফুর আলম ও ওবায়দুল্লাহসহ আরও অনেকে।
শোকসভা শেষে মরহুম হাজী আবুল কালাম আবুর কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আপনার মন্তব্য লিখুন