বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর শোকসভায় ইঞ্জিনিয়ার ইকবালের নেতৃত্বে আমুচিয়ার বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান বোয়ালখালীতে কবি ফররুখ স্মৃতি সংসদের কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা সাংবাদিকতায় এ আই প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ, সিআরএফ ও আইটি সল্যুশনের সমঝোতা স্মারক স্বাক্ষর চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধন চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত বোয়ালখালীতে ৪০০ দাবাড়ুর অংশগ্রহণে ‘Boalkhali Chess Championship 2026’ সফলভাবে সম্পন্ন টাইমস স্কয়ারের দুর্গাপূজায় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরীর দর্শন প্রচার, পৌরোহিত্যে শুভানন্দ পুরী মহারাজ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩

সাংবাদিকতায় এ আই প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ, সিআরএফ ও আইটি সল্যুশনের সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বাবর মুনাফ, স্টাফ রিপোর্টার:

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের তথ্যপ্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল সাংবাদিকতার প্রসার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক সম্পাদিত হয়। এতে আইটি ক্যারিয়ার সল্যুশন-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।

এই সমঝোতার আওতায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিভিন্ন সেবা, প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

অনুষ্টানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, প্রচার সম্পাদক আবুল কাশেম সরোজ, সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ, দপ্তর সম্পাদক হাসান মুরাদসহ ফোরামের সদস্যরা।

সমঝোতা স্মারক অনুযায়ী, কম্পিউটার পরিচালনা, অফিস অ্যাপ্লিকেশন, ডিজিটাল ডকুমেন্ট ব্যবস্থাপনা, ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অনলাইন প্রকাশনা বিষয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া সাংবাদিকতার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও কনটেন্ট পরিকল্পনা, কর্মপ্রক্রিয়া অটোমেশন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। অনলাইন প্রতারণা প্রতিরোধ, অ্যাকাউন্ট সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সুযোগ থাকবে।

আইটি ক্যারিয়ার সল্যুশন প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষক, প্রশিক্ষণসূচি ও কারিগরি পরামর্শ প্রদান করবে। অন্যদিকে, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম তার সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রশিক্ষণ ও প্রযুক্তিগত কার্যক্রম সমন্বয়ে সহযোগিতা করবে। সমঝোতা স্মারকে সেবার খরচ, প্রশিক্ষণ ফি এবং প্রকল্পভিত্তিক ব্যয় সংশ্লিষ্ট কাজ শুরুর আগে উভয় পক্ষের লিখিত সম্মতির মাধ্যমে নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি, দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই বছর কার্যকর থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এর মেয়াদ নবায়ন করা যাবে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হতে পারে। একই সঙ্গে ডিজিটাল সাংবাদিকতা, অনলাইন কনটেন্ট ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যম কার্যক্রমে দক্ষতা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

পরে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম এর সদস্য যারা, “এ আই টূলস” প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন তাদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD