শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সিরাজুল হক :২৫ নং রামপুর ওয়ার্ডের ধোয়া পাড়া নিবাসী বিএনপি’র সক্রিয় কর্মী মোঃ ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন। তাকে দেখতে গত ৭সেপ্টেম্বর ২০২৬ তার বাসায় যান ২৫ নং রামপুর ওয়ার্ডের বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দরা। এ সময় আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলার পদপ্রার্থী বিএনপি নেতা দিদারুল আলম নেবি, মহানগর মহিলা দল সভাপতি জেসমিনা খানম এবং বিএনপি নেতা সিরাজুল হক, বিএনপি নেতা ওসমান,নুরুন্নবী আইয়ুব, ফারুক আনোয়ার, ছাত্রদল নেতা জুয়েল, সুলতান আরো অনেক নেতা নেতৃবৃন্দরগন উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা ইব্রাহিমের চিকিৎসার খোঁজখবর নেন এবং আল্লাহ তাআলার কাছে দ্রুত রোগ মুক্তি কামনা করেন ও তার চিকিৎসার সহায়তা কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন