রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল :
বোয়ালখালীর কানুনগোপাড়ায় ভগবান শ্রী কৃষ্ণের ৬৬তম ঝুলন উৎসব- ২০২৬ উদযাপন অনুষ্ঠান পরিদর্শন করেছেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ইকবাল।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) রাতে আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কানুনগোপাড়া তরুণ সংঘের (ঝুলন বাড়ি) উদ্যােগে এই উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় ইঞ্জিনিয়ার ইকবাল উৎসবমালার নানান আচার- অনুষ্ঠান ঘুরে দেখেন। উৎসবে আগত বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ইকবাল বলেন, আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে মন্দির, শ্মশান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন করা হবে। বিভিন্ন উৎসব ও পূজাপার্বণে নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি এবং নির্বাচনী জয়ের জন্য আশীর্বাদ ও সকলের সমর্থন কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মুনছুর চৌধুরী, আবু সিদ্দিক চৌধুরী, ওয়ার্ড সদস্য আবু জাফর তালুকদার, সমাজসেবক নিরঞ্জন বিশ্বাস, সাবেক মেম্বার রণজিৎ ঘোষ মাষ্টার, বিএনপি নেতা রফিক আহমেদ, কানুনগোপাড়া তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী চন্দন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক রাজিব দে, অর্থ সম্পাদক সূচয়ন পাঠক, তরুণ ব্যাংকার শ্রী নয়ন দে, শ্রী জয়শংকর দে (বাপ্পু), ওয়ার্ড সদস্য জুয়েল ঘোষ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রোকন উদ্দীন, যুবদল নেতা মো. জসিম উদ্দিন, মো. রুবেল, ইয়াসিন, স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা মো. শওকত, জিসান উদ্দিন, সাহেদ, মিটন চক্রবর্তী, ইমন দে-সহ অন্যান্যরা।
আনন্দঘন এই উৎসবে বিপুল সংখ্যক সনাতনী নারী, পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।
আপনার মন্তব্য লিখুন