শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ পোপাদিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : দিদারুল আলম নেভি ইঞ্জিনিয়ার ইকবালের মায়ের ইন্তেকাল : গভীর শোক প্রকাশ ৪৮ বছরে বিএনপি : উত্তরাধিকার থেকে রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায় বোয়ালখালীর কানুনগোপাড়ায় ইঞ্জিনিয়ার ইকবালের ঝুলন উৎসব পরিদর্শন

বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক: জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর কালাইয়ারহাটস্থ আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও আকবর সিকদার বাড়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরতুল হাজ্জ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন-হাদিসের আলোকে তাফসির পেশ করেন চাঁদপুর কাদেরীয়া চিশতিয়া হোসাইনিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান কাদেরী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে তফসির করেন মসজিদের পেশ ইমাম হাফেজ নাছির উদ্দিন কাদেরী, মাওলানা জয়নাল আবেদীন কাদেরী চিশতী, মাওলানা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল বশর,সাধারণ সম্পাদক ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা মেম্বার,জমির উদ্দীন,রফিক উদ্দিন রমজু,তরুণ সমাজসেবক জয়নাল আবেদীন সিকদার,মাওলানা হেলাল উদ্দীন আল-কাদেরী,গোলাম মোহাম্মদ বাচা,মোঃ ফারুক সিকদার, শহিদুল্লাহ,আনিচুর রহমান সুজন, সোলাইমান, মোরশেদ, মোহাম্মদ হোসেন বাচা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি ও মানবতার বাণী নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে বিশ্ব উম্মাহর শান্তি, দেশের কল্যাণ ও মুসলিম জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরতুল হাজ্জ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD