বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ পোপাদিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : দিদারুল আলম নেভি ইঞ্জিনিয়ার ইকবালের মায়ের ইন্তেকাল : গভীর শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

শরীফ হোসেন, ঢাকা: এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কর্তৃক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তির প্রতিবাদে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি,ঢাকা -৬ আসনের সাংসদ এবং মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর আয়োজনে নয়াবাজার থেকে নর্থ সাউথ রোড, ফুলবাড়িয়া, গোলাপ শাহ মাজার, নাইটেংগেল মোর হয়ে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে পথ সভার মাধ্যমে মশাল মিছিলটি শেষ হয়। সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ এর অন্যতম সদস্য ৩৮ নং ওয়ার্ড এর সম্ভব্য কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শরীফ হোসেন, সদস্য ওমর নবী বাবু,সদস্য আলম মৃধা, সদস্য আক্তার হোসেন, সদস্য নাজিমউদ্দীন, সদস্য উজির হোসেন উজ্জল,সদস্য লতিফ উল্লা জাফরু,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি জহির উদ্দিন তুহিন, শ্রমিক দলের ঢাকামহানগর সভাপতি সুমন ভূইয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হাসান রন্জু সহ ওয়ারী, সুত্রাপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি ও বংশাল থানার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইঞ্জনিয়ার ইশরাক হোসেন বলেন তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান, তিনি প্রধানমন্ত্রীর সন্তান, তাকে নিয়ে যদি পুনরায় কোন অশালীন মন্তব্য করেন তাহলে রাজপথে নেমে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করা হবে, সহযোদ্ধা হয়ে রাজপথে কর্মসূচি পালন করেন কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে রাজপথেই প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। সকল নেতৃবৃন্দকে সজাগ থাকার জন্য অনুরোধ করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD