রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
স্টাপ রিপোর্টার:
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন রামপুর ওয়ার্ডে প্রবল বৃষ্টিতে ঘর ভেঙ্গে প্রায় পানিতে তলিয়ে যাওয়া শিক্ষার্থীর পাশে ছাত্রদল।
স্বপ্ন ছিল আকাশছোঁয়া, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই স্বপ্নে যখন প্রায় অনিশ্চিত হয়ে আসছিল, ঠিক তখনই আশার আলো হয়ে দেখা দিলেন এক তরুণ নেতা। প্রাকৃতিক দুর্যোগের কারণে আলহাজ্ব এয়াকুব আলী কলেজের মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যখন থমকে যাওয়ার উপক্রম, তখন বড় ভাইয়ের মতো পরম মমতায় পাশে দাঁড়ালেন হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির সিয়াম।
শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যাতে কোনো কারণে ভেঙে না যায়, তার অনন্য উদাহরণ হয়ে রইলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ছাত্রনেতা সিয়াম। তার এই ব্যক্তিগত উদ্যোগ একজন শিক্ষার্থীর সমাজে মানবিক রাজনীতির এক সুন্দর বার্তা পৌঁছে দিয়েছে। সংকটে পড়া ওই শিক্ষার্থীর চোখে এখন কেবলই কৃতজ্ঞতা আর সুন্দর আগামীর স্বপ্ন। ছাত্রনেতা সিয়ামের কাছে বিষয়টি ছিল কেবলই একজন শিক্ষার্থীর প্রতি কর্তব্যবোধ। তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে হলো মানবিকতা। রাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত মানুষের সেবা। একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ হয়ে যাবে এটি মেনে নেওয়া কঠিন।
এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ গণসংযোগ বিষয়ক সম্পাদক সাইফুদ্দীন মাহমুদ ওয়াসিম, সাবেক সহ পাঠাগার বিষয়ক সম্পাদক রাহাত মির্জা, ২৫নং রামপুর ওয়ার্ড ছাত্রদল নেতা ও হালিশহর থানা জিয়া সাইবার ফোর্সের সভাপতি তানভীর রহমান সিজান, রামপুর ওয়ার্ড ছাত্রদল নেতা জয়নাল আবেদিন রিফাত, পারভেজ সাব্বির, রাব্বি ইসলাম জিসান, মোহাম্মদ রানা, মোহাম্মদ মিনহাজ ও মহিউদ্দিন।
আপনার মন্তব্য লিখুন