বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

বোয়ালখালী পৌরসভার ৪১ কোটি সাড়ে ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
বাজেটে উন্নয়ন তহবিলে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫১ হাজার টাকা এবং রাজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা এবং মোট বাজেট দাঁড়িয়েছে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকা।
মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ০.৬৮ টাকা । এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা, যা ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যয় করা হবে বলে জানানো হয়।
এসময় বোয়ালখালীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের একাংশের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি এম এ মন্নান,শাহিনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক আবুল ফজল বাবুল,রাজু দে,অধীর বড়ুয়া,আলমগীর চৌধুরী,কাজী আয়শা ফারজানা,প্রলয় চৌধুরী,মুক্তি,রাজু বড়ুয়া, নাঈম উদ্দীন,রবিউল হোসেন,ইয়াছিন চৌধুরী,কাজী এমরান কাদেরী,শাহ আলম বাবলু,প্রভাস চক্রবর্তী,এম আর তৌহিদ,আবু নইম,জোনায়েত,বাবর মোনাফ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, নাগরিক সুবিধা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় জনস্বার্থে কাজ করার প্রত্যয়ে এ বাজেট তৈরি করা হয়েছে। জনগণের মৌলিক চাহিদা গুলোকে অগ্রাধিকার দিয়ে ব্যয় কাঠামো নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, পৌরসভার কার্যক্রম পরিচালনায় আমরা অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে এসেছি, এতে আপনাদের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার উন্নয়নে এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি ।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মামুনুল হক মামুন, বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাফফর হোসেন ,উপজেলা প্রকৌশলী রণি সাহা, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ,উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো শহীদুল্লাহ্ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপ সহকারি প্রকৌশলী মো. কামরুজ্জামান, হিসাব রক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু সাইদসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD