শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বোয়ালখালীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বদরুচ মেহের।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা সদরের একটি হোটেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, অতীতের মতো এবারও জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে বোয়ালখালীর উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চান। তিনি তার পূর্ববর্তী দায়িত্বকালে বোয়ালখালীকে সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী করার জন্য কাজ করেছেন বলেও উল্লেখ করেন।বদরুচ মেহের বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, মনজুর আলম মাস্টার, লোকমান চৌধুরী, এম এ মন্নান, শাহিনুর কিবরিয়া মাসুদ,সিরাজুল ইসলাম,এস এম মোদাচ্ছের,অধীর বড়ুয়া,রাজু দে,এডঃ সেলিম চৌধুরী,আবুল ফজল বাবুল, কাজী আয়শা ফারজানা,রাজু বড়ুয়া,আলমগীর চৌধুরী,ইয়াছিন চৌধুরী, সিরাজ ভান্ডারী, এমরান চৌধুরী,এমরান কাদেরী,নজরুল ইসলাম,শাহ আলম বাবলু, ইউনুচ আনছারী,ডাঃ প্রভাস চক্রবর্তী,তাজুল ইসলাম মানিক,এম আর তৌহিদ,এম মনির চৌধুরী এবং বাবর মোনাফসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।মো. ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নিজের মধ্যে উপস্থিত ছিলেন মাহামুদুল হক মেম্বার, বিশিষ্ট সমাজসেবক মো. ইকবাল হোসাইন, জানে আলম, গিয়াস উদ্দিন এবং বদরুচ মেহেরের পুত্র ফায়েজ মেহের।
আপনার মন্তব্য লিখুন