শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ

২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সিরাজুল হক : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ২৫ নং ওয়ার্ডবাসীর মধ্যে ইতিমধ্যেই নির্বাচনী সারা পড়ে গেছে। সবখানে আলোচনা চলছে তাদের সুখ দুঃখের নেতা কে হবেন! কোন নেতা তাদের ডাকে সাড়া দেবেন! চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এলাকার মাটি ও মানুষের নেতা দুঃসময়ের বিএনপির ত্যাগী নেতা দিদারুল আলম নেভির নাম সবার মুখে মুখে। তিনি ইতিমধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আহব্বানে বেশ কয়েকটি মতবিনিময় সভায় উপস্থিত থেকে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেছেন। কিভাবে এলাকাকে মাদকমুক্ত সমাজ ও কিশোর গ্যাং থেকে এলাকাকে মুক্ত করা যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
তার স্বপ্ন ২৫ নং রামপুরওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। তাই ওয়ার্ডবাসীর সর্বস্তরের জনগণের কাছে দিদারুল আলম নেভি নির্বাচন ও নির্বাচন পরবর্তী কাটামো তুলে ধরেছেন।
এখানে তার নির্বাচনী প্রতিশ্রুতি ও কাঠামো হুবহু তুলে ধরা হলো।

প্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম/নমস্কার/আদাব,
আসন্ন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ওয়ার্ড নির্বাচনে আপনাদের সেবক হিসেবে কাউন্সিলর পদে আমি(দিদারুল আলম নেভি) প্রার্থী হচ্ছি। দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব এলাকা গড়াই আমার প্রধান লক্ষ্য। আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট দিয়ে আমাকে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিন।
আমার মূল প্রতিশ্রুতিসমূহ:
•স্বচ্ছতা ও জবাবদিহিতা: কোনো প্রকার স্বজনপ্রীতি বা দুর্নীতি নয়, ওয়ার্ডের প্রতিটি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া।

•নাগরিক অধিকার: জন্মনিবন্ধন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করা।

•অবকাঠামো উন্নয়ন: রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।

•নিরাপদ ও পরিচ্ছন্ন সমাজ: মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং এলাকার যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করা।

আমি আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আসুন, সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন গড়ে তুলি।
আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী—
দিদারুল আলম নেভি।
আসন্ন কাউন্সিলর পদপ্রার্থী,
২৫ নং রামপুর ওয়ার্ড,হালিশহর, চট্টগ্রাম।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD