মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হতে ইচ্ছুক জাবেদুল ইসলাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল রাষ্ট্রপতিকে কালুরঘাট নতুন সেতুর কাজ ত্বরান্বিত করতে অনুরোধ করলেন অধীর বড়ুয়া চান্দগাঁও থানায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আমুচিয়া ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ২৫ নং রামপুর ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম নেভী ডায়মন্ড সিমেন্ট লি: এর চেয়ারম্যানের বড় বোন জোলেখা বেগমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম এ মন্নানঃ ডায়মন্ড সিমেন্টের ডিলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে ২০২৬) দুপুরে নগরীর মাঝিরঘাট এলাকায় ডায়মন্ড সিমেন্টের প্রধান কার্যালয়ে খতমে কোরান এর মধ্য দিয়ে এ আয়োজন এর সূচনা হয়।অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ডিলার রুপালী ট্রেডিং এজেন্সি, বোরাক ট্রেডিং এন্ড ক্যারিয়ার, এমকে ট্রেডার্স ও মারজান এন্টারপ্রাইজ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী বলেন, ডিলাররাই আমাদের ব্যবসার মূল চালিকাশক্তি। তাদের আস্থা, সহযোগিতা ও নিরলস প্রচেষ্টার ফলেই ডায়মন্ড সিমেন্ট দেশের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ডিলারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে গুণগত মান, সময়োপযোগী সরবরাহ ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডায়মন্ড সিমেন্ট কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ডিলারদের মতামত ও পরামর্শ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত ডিলার, ব্যবসায়ী, ডিলার প্রতিনিধি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এসময় বক্তব্য দেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ইফতেখার চিশতী, পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল জুনায়েদ, আব্দুল্লাহ আল ফরহাদ, জিএম(সেলস) আবদুর রহিম, এজিএম(টিএসডি) ইশতিয়াক রায়হান মাহমুদ। সঞ্চালনা করেন ম্যানেজার(সেলস) মোশারফ হোসেন।
ডিলারদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন আব্দুল মোনাফ, মাকসুদ আলম, আবুল কাশেম তালুকদার, আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল নওশাদ, সাইফুদ্দীন মোহাম্মদ সুমন, বদরুল হাসান ছোটন, আব্দুল্লাহ আল রাকিব ও আবুল বশর তালুকদার। তারা ডায়মন্ড সিমেন্টের গুণগত মান, সময়মতো সরবরাহ ও আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক(অ্যাকাউন্টস ও ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন, পরিচালক(অপারেশন) গোলাম মোস্তফা, জিএম(অ্যাকাউন্টস) মনির হোসেন, জিএম(প্ল্যান্ট) সোহেল তালুকদার, সিনিয়র ডিজিএম আব্দুল হান্নান, আব্দুল মান্নান, ডিজিএম মো. ইউসুফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, কামরুজ্জামান, দীপ্তিমান দাশ, সুমেধ্য বড়ুয়া, দিদারুল আলম, সিনিয়র এজিএম মো. শামসুদ্দীন, এজিএম হারুন উর রশীদ, জসীম উদ্দীন সরকার, ইফতেখার আহমেদ, মো. আমান উল্লাহ চৌধুরী, এমএ মোতালেব, ফজলুল কাদের সহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।অনুষ্ঠান শেষপর্বে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD