বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৭নং চরণদ্বীপ ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন জাবেদুল ইসলাম। তাই তিনি ০৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ভালোবাসা ও সমর্থনপ্রত্যাশী।তিনি বলেন, আমি ১৯৯৭সালে ৮ম শ্রেণীতে লেখাপড়া অবস্থায় প্রথম ০৬নং ওয়ার্ড (সাবেক বি ওয়ার্ড)শহীদ কমল স্মৃতি সংসদের সভাপতি হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেছি।
ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি- ২০০৪/৫, সিনিয়র সহ সভাপতি -২০০৬/৭, ইউনিয়ন যুবদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। এরপর ২০২২ সালে উপজেলা যুবদলের ১নং সিনিয়র সদস্য (চলমান কমিটির) পাশাপাশি ২০২১ সালের করোনা কালীন সময় থেকে সামাজিক কাজে ও নিজেকে নিয়োজিত করেছি। এই কাজ গুলো করতে গিয়ে নিজের ভেতর কেনো জানি একটা অন্য রকম ভালো লাগা কাজ করেছে, আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য তখন সাধারণ মানুষের জন্য বেশী কিছু করার সুযোগ ও হয়না, মানুষের জন্য কিছু করতে পারাটাই হচ্ছে মানুষের কাজ,সেই ইচ্ছা শক্তি থেকে মানুষের পাশে থাকার অঙ্গিকার করেছি, দলমতের উর্দ্ধে উঠে সবাইকে সাথে সুন্দর একটা গ্রাম গড়ার লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার সহায় হন আর এলাকার সকল শ্রেণী পেশার মানুষ আমার উপর আস্থা রাখে।
আপনার মন্তব্য লিখুন