মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২৫ নং রামপুর ওয়ার্ড ও হালিশহর থানার বিএনপি নেতা এবং আগামী নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দিদারুল আলম নেভী রামপুর ওয়ার্ডের সকল স্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি জানিয়েছেন, এ এলাকায় সকল স্তরের জনগণের বসবাস। আজ ১৪৩৩ বঙ্গাব্দ। প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। আমি আমার প্রাণের অন্তঃস্থল থেকে সবাইকে আন্তরিক ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।
পুরনো বছরের সকল গ্লানি ধুয়ে মুছে ঋতু চক্রের আবরণ আসা এই দিনটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক মিলন মেলায় শামিল করেছে। যা বাঙালির অসম্প্রদায়িক চেতনার এক বহিঃপ্রকাশ।
আপনার মন্তব্য লিখুন