বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
এম.আবু বক্কর রাজু:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দুর্গাপূজার মূল শিক্ষা হচ্ছে, নিজের বোধ শক্তিকে উন্নত করে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করা। এই পূজার মাধ্যমে আমরা নিজেদের সব অন্যায় কাজ থেকে দূরে থাকার শিক্ষাও পাই। দেবী দুর্গার আরাধনায় সকল অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় ঘটুক-এটাই হোক সবার প্রার্থনা। সমাজ ও রাষ্ট্রে অশুভ শক্তির উত্থান হলে মানুষের জীবন হয় বিপর্যস্ত। শুভকে পরাজিত করে অশুভ শক্তি প্রাধান্য বিস্তার করলে সমাজে দেখা দেয় অস্থিরতা, নৈরাজ্য- যা ডেকে আনে ধ্বংস। আর অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয় হলে প্রতিষ্ঠিত হয় মানবতা, বিকশিত হয় সুন্দর; ধ্বংসের বিপরীতে শুরু হয় সৃষ্টি।
তিনি আরোও বলেন, গত ১৬ বছরে একটি অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। ৫ই আগষ্ট ছাত্র-জনতার গণঅভুত্থানে ফ্যাসিবাদি অশুভ শক্তিকে পরাজিত করে আমরা বিজয় লাভ করেছি। এ বিজয় ছিল দীর্ঘদিন জাতির বুকে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে থাকা নির্যাতন-নিপীড়নকারী শাসকের বিরুদ্ধে নির্যাতিত-নিপীড়িত মানবতার বিজয়, অপশাসনের বিরুদ্ধে সুশাসনের বিজয়। পরাজিত অশুভ শক্তি এখনো তার দোসরদের সাথে নিয়ে নানাবিদ ষড়যন্ত্রের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে লিপ্ত রয়েছে। তাদের এইসকল ষড়যন্ত্র আমাদের একসাথে মোকাবেলা করতে হবে। আমরা চাই সব কিছুতে ‘শুভ’র বিজয় অর্জিত হোক। তা হলেই আমরা মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছতে পারব।
আজ ১১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নস্থ পশ্চিম শাকপুরা শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ এর উদ্যোগে আয়োজিত মহাঅষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি পশ্চিম শাকপুরা, পূর্বগোমদন্ডী ষোষপাড়া সমবায় সমিতি মন্দির , লোকনাথ মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপে আগত সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ, বিএনপি নেতা জামাল উদ্দিন, মো. সাজু, ইঞ্জি. তারেক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় নেতা বাবু দত্ত। উপস্থিত ছিলেন শেখ মনির উদ্দিন, মো. ইসমাঈল, মো. সাইমউদ্দিন মহসিন খোকন, মো. ইব্রাহিমমানস রঞ্জনী পূজা পরিষদ এর সভাপতি সনত চৌধুরী, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, টুন্টু শর্মা, পল্লী শ্রী পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শেখর চৌধুরী, সাধারণ সম্পাদক সাজু চৌধুরী, ডা. পরাগ চৌধুরী মুন্না, জুয়েল চৌধুরী সহ স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন