রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

রাঙ্গুনিয়ায় হাসান মাহমুদের পক্ষে নির্বাচনী প্রচারণায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মোহাম্মদ ফারুক:


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এর সর্মথনে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। ৩ ডিসেম্বর বুধবার দিনব্যাপী রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি এম নজরুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামে আসা একটি প্রতিনিধি দল এই প্রচারণায় অংশগ্রহন করেন। দলের সদস্যরা রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ উন্নয়ণের স্বার্থে নৌকার পক্ষে রায় দিয়ে বিপুল ভোটে পুনরায় হাসান মাহমুদকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান। গণসংযোগ চলাকালে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এই সময় তিনি সুদূর ইউরোপ থেকে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাঙ্গুনীয়ায় আসায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
নির্বাচনী প্রচারণায় আসা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে হলেন, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি সহিদুল হক সহিদ, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, সাংগঠনিক সম্পাদক এম কাসেম রাসেল, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, কার্যকরী সদস্য এম নিজাম উদ্দিন, বেলজিয়াম যুব লীগ সভাপতি মোর্শেদ মাহমুদ, ডেনমার্ক আওয়ামী লীগ মহিলা নেত্রী সোমা ছিদ্দিকি ও অষ্ট্রিয়া আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফরিদা ইসলাম।
রাতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ পোমরা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত নৌকা মার্কার উঠান বৈঠকে যোগ দেন। অনুষ্ঠানে রাঙ্গনিয়ায় আসা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সংর্বধনা জানানো হয়। অতিথিদের হাতে ক্রেষ্ট তুলে দেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD