শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

শীতের শুরুতেই চট্টগ্রামে ঊর্ধ্বমুখী করোনা, শনাক্ত ফের বাড়ছে

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইরফান নাবিল :
শীতের শুরুতেই চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। চলতি মাসের শুর“তে দৈনিক শনাক্তের হার শতক ছাড়ায়, এই সপ্তাহে যা দেড়শ ছুঁইছুঁই করছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। আক্রান্তদের মধ্যে ১৩৫ জনই নগরের বাসিন্দা। সব মিলিয়ে এই শীতে চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক রূপ ধারণ করতে যাচ্ছে বলে আশঙ্কা স্বাস্থ্যবিভাগের।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামের আটটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬২টি নমুনা পরীক্ষা করে ১৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৫ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা এবং উপজেলায় শনাক্ত হয়েছেন ১১ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৭টি নমুনা পরীক্ষা করে ১১ জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের, চট্টগ্রাম মেডিকে কলেজ (চমেক) ল্যাবে ৩৭৭টি নমুনা পরীক্ষা করে ৫৯ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে ২১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫০টি নমুনা পরীক্ষা করে ২৯ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করে চারজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD