শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা

৩০ মার্চেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর ডেস্ক:
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ দেশের সাধারণ স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার (১৪ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনাগুলো হলো- স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লি­ষ্ট শিক্ষক-কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেয়ার বিষয়টি আগামী ৩০ মাচের্র আগেই সম্পন্ন করতে হবে। কোনাে শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামতের প্রয়োজন হলে তাও ৩০ মাচের্র আগে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, প্রযােজ্য ক্ষেত্রে গণপূর্ত অধিদফদতরকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার অথবা মেরামতের ব্যবস্থা নিতে হবে।
মাঠ পর্যায়ে স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তারা পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়টি মনিটরিং করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান খােলার পর এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস এবং এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস পাঠদান করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে।
জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। সেখানে আগামী ৩০ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী জানান, প্রথম দিকে সপ্তাহে ছয়দিন ক্লাস করবে পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। নবম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করবে সপ্তাহে দুই দিন। বাকি শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে এসে পড়া নিয়ে বাড়ি যাবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD