শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

চট্টগ্রামে পুলিশের শরীরে এই প্রথম ‘বডি ওর্ন ক্যামেরা’

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:
আধুনিক পুলিশিংয়ের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর চার থানার পুলিশ এই প্রথম পেল ‘বডি ওর্ন ক্যামেরা’। বিশেষায়িত এই ক্যামেরা লাগানো থাকবে পুলিশ সদস্যদের শরীরে।
প্রথম ধাপে নগরীর ডবলমুরিং মডেল থানা, কোতোয়ালী থানা, পাঁচলাইশ মডেল থানা এবং পতেঙ্গা মডেল থানার পুলিশ পেল অত্যাধুনিক এই ‘বডি ওর্ন ক্যামেরা’। প্রত্যেক থানাই সাতটি করে এই ক্যামেরা পেয়েছে। থানার উপ পরিদর্শকরা (এসআই) এগুলো ব্যবহার করবেন।
বিশেষায়িত এসব ক্যামেরা দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকির পাশাপাশি তাদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ সিসিটিভি হিসেবেও কাজ করবে। যে কোনো অপরাধ পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে গেলেও ক্যামেরায় সব রেকর্ড থাকবে।
এসব ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও ও ছবি ক্যাপচার করা যায়। পাশাপাশি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই লোকেশন সনাক্ত করা সম্ভবপর হবে। ফলে অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া দ্রুততর হবে বলে আশা করছে পুলিশ। এছাড়া কর্তব্যরত পুলিশের কর্মকান্ডও এসব ক্যামেরায় ধারণ হবে স্বয়ংক্রিয়ভাবে।
শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) আব্দুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উদ্যোগে পুলিশ সদস্যদের তদারকিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকবে এই বডি ওর্ন ক্যামেরা।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসি ক্যামেরার কাজ করবে। পুলিশের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই উদ্যোগ পুলিশকে ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নিবে। ’

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD