শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
দৌলত মনির : ঝর্ণাপাড়ার সম্মানিত সর্বস্তরের এলাকাবাসী, বাড়ির মালিক, ব্যবসায়ী, ভ্যান চালক ও হকার ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে আমাদের ঝর্ণাপাড়া মহল্লার ভেতরের প্রধান ও সংযোগ সড়কগুলোতে যত্রতত্র ভ্যান গাড়ি পার্কিং, হকাররা রাস্তা দখল করে মালামাল বিক্রি এবং সকালবেলা অটো টেম্পুর অবাধ প্রবেশের প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগীদের যাতায়াত প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে, যা পুরো ঝর্ণাপাড়াবাসীর জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মহল্লার এই চরম জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা থেকে পরিত্রাণের লক্ষ্যে নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটি সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সাথে বিস্তারিত আলোচনা সাপেক্ষে একটি সুনির্দিষ্ট কার্যপরিকল্পনা গ্রহণ করেছে এবং উপদেষ্টা মন্ডলীর যৌথ স্বাক্ষর সংবলিত সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আলহামদুলিল্লাহ্। ঝর্ণাপাড়াকে একটি শান্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ আদর্শ মহল্লা হিসেবে গড়ে তুলতে অচিরেই মহল্লা কমিটি মাঠ পর্যায়ে প্রশাসনিক ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করে কাজ শুরু করতে যাচ্ছে।
আসুন, দলমত নির্বিশেষে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি এবং ঝর্ণাপাড়াকে একটি বিশৃঙ্খলামুক্ত সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলি।
আপনার মন্তব্য লিখুন