বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

সিআরবি’র এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেব না

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মিনহাজুল ইসলাম মাসুম :
সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বা সংক্ষেপে সিআরবি নিয়ে চট্টগ্রামসহ সারাদেশ এই কঠোর লকডাউনকালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিআরবি বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়, যা ১৮৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বন্দর নগরীর এটি একটি প্রাচীনতম ভবন। ঐতিহ্যের এক বিরাট স্থাপনা। সম্প্রতি ইউনাইটেড গ্রুপের একটি হাসপাতাল নির্মাণ করার জন্য সরকারের অনুমতি পায়, এ নিয়ে চট্টগ্রামবাসীর মনে ক্ষোভ দানা বাঁধে। তারা চায় না এখানে হাসপাতাল হোক। নগরীর ফুসফুস নামে খ্যাত স্থানটি সবার কাছে পরিচিত ও সমাদৃত। প্রাচ্যের রানী চট্টগ্রামের এ স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলানিকেতন। এখানে রয়েছে শিরীষতলা নামে একটি বিশাল মাঠ, যেখানে প্রতিবছর পহেলা বৈশাখ, অমর একুশে, নবান্ন উৎসব ও পহেলা ফাল্গুনসহ নানা ঐতিহ্যগত উৎসব পালিত হয়ে থাকে। প্রতিদিন নানা শ্রেণির মানুষের মিলনমেলায় পরিণত হয় স্থানটি। কোলাহলময় নগরে নিঃশ্বাস নেওয়ার জো নেই। মানুষ চায় একটুখানি প্রকৃতির ছোঁয়া। চায় দম ফেলার ফুসরত। তাই হাসপাতাল নির্মাণের বিরোধিতা করছে সঙ্গতকারণেই চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে নানা কর্মসূচি পালন করছেন আজ বেশ কিছুদিন ধরে।
চট্টগ্রাম মহানগরীতে বা এর বাইরে অনেক জায়গা খালি পড়ে আছে। সিআরবি বেছে নেয়া ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে সবাই মনে করছেন। এর পেছনে কোনো অশুভ উদ্দেশ্য আছে কি না খতিয়ে দেখা উচিত। নগরবাসী মনেপ্রাণে চায় হাসপাতাল হোক, তাদের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা পাক। তবে এটা নির্মাণ করা হোক নগরির বাইরে বা অন্য কোথাও। এখানে ইউনাইটেড গ্রুপই হোক বা অন্য কোনো গ্রুপই হোক-প্রাণ, প্রকৃতি ও পরিবেশ বিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে। এ নিয়ে কোনো বিভ্রান্তি চালিয়ে আন্দোলন বানচাল করা যাবে না। এ আন্দোলনে পুরো দেশের জনগণ আমাদের পাশে আছেন। ছড়িয়ে পড়েছে সারাদেশে। সিআরবি’র এক ইঞ্চি মাটি ছেড়ে দেব না। এ ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ।

লেখক :মিনহাজুল ইসলাম মাসুম লেখক ও গবেষক

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD