শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

সাংবাদিক এম এ মন্নানের পিতা আবদুল ছালাম এর ইন্তেকাল: দাফন সম্পন্ন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালী প্রেস ক্লাব এর সাবেক সভাপতি,বাংলাদেশ সাংবাদিক সমিতির বোয়ালখালী সভাপতি,মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ আমুচিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক, কালাইয়ারহাট সিকদার বাড়ি আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, দৈনিক সমর পত্রিকার বার্তা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক এম এ মন্নান এর পিতা আমুচিয়া ইউনিয়নের ধোরলা নিবাসী হাজী মোঃ আবদুল ছালাম সওদাগর (৭৯) ৯ জানুয়ারী সোমবার সকাল ৬ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত কালে তিনি স্ত্রী,৫ পুত্র,২ কন্যা সন্তান,নাতি,নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার ৯ জানুয়ারি দুপুর ২ ঘটিকায় সময় কালাইয়ার হাট আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন কালাইয়ারহাট সিকদার বাড়ি আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আলহাজ্ব নূরুল ইসলাম রহিমী। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান,সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ খান,বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম, দৈনিক সমর এর প্রকাশক ও সম্পাদক কাজী এম এ নাসের,বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ ইছহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী,সদস্য সচিব আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক মান্নান,পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ শহীদুল্লাহ চৌধুরী,যুগ্ন আহ্বায়ক কামাল উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার,বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদাচ্ছের,সিনিয়র সহ-সভাপতি রাজু দে,রাজু বড়ুয়া, সাংবাদিক এম মহিউদ্দিন,রবিউল হোসেন,এমরান কাদেরী,সাদেকুর রহমান সবুজ,বাবর মোনাফ,জোনায়েদ এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
বিভিন্ন মহলের শোকঃ মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ৮ আসনের স্থানীয় সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ,বোয়ালখালী প্রেস ক্লাব,পটিয়ে প্রেস ক্লাব,দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান,সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম, চট্টগ্রাম কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়ুয়া,বোয়ালখালী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির, আমুচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ,আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির, আঞ্জুমানে আজিজিয়া মাবুবিয়া সুন্নিয়া বাংলাদেশ,আহলে সুন্নাত ওয়াল জামা’আত আমুচিয়া ইউনিয়ন শাখা,আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজ দে,কালাইয়ারহাট ব্যবসায়ী সমিতি,আকবর সিকদার স্মৃতি সংস্থা,দৈনিক সমর পত্রিকার প্রকাশক ও সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক সমিতি সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথক ভাবে গভীরভাবে শোক প্রকাশ করেন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবার প্রতি সমবেদন জ্ঞাপন করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD