শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

রাসেলের জন্মদিনে আবেগাপ্লুত শেখ হাসিনা-রেহানা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধা
জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন
দু’বোন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বনানীর কবরস্থানে তারা শ্রদ্ধা জানান।
এ সময় প্রয়াত ছোট ভাইয়ের কবরে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে
গোলাপের পাপড়ি ছিটান। পরে আবেগাপ্লুত দু’বোন কিছুক্ষণ নীরবে কবরের পাশে দাঁড়িয়ে থাকেন।
রাসেলের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা।
উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ
পুত্র রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি
ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর
থেকে শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। এই দিবসের এবারের মূল
প্রতিপাদ্য হচ্ছে- “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”।
১১ বছরের শিশু রাসেল প্রতিদিনের মতো সেদিনও ঘুমিয়ে ছিল। আকস্মিক গুলির শব্দে তার ঘুম
ভেঙে যায়। বেগম মুজিব আদরের দুলাল রাসেলকে রক্ষার জন্য কাজের লোকসহ পেছনের দরজা
দিয়ে চলে যেতে বলেন। গেট দিয়ে বাইরে যাওয়ার সময় ঘাতকেরা তাকে আটক করে। এ সময়
বাড়ির ভেতরে মুহুর্মুহু বুলেটের শব্দ আর আর্তচিৎকার শুনে অবুঝ শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে
ঘাতকদের বলেছিল, আমি মায়ের কাছে যাব। কিন্ মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে রাসেলকেও
গুলি করে হত্যা করে ইতিহাসের ঘৃণ্যতম এই ঘাতকেরা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD