শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সমর প্রতিনিধি :
সৌদি প্রবাসী আবুল মহসিন গত ৫ আগস্ট সৌদি আরবে ইন্তেকাল করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম ৮ আসনের মনোনীত প্রার্থী ডা: আবু নাসের।বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামি যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক ঘরোয়া আয়োজনে তিনি মহসিনের বড় ছেলের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং ভবিষ্যতে ও তাদের পাশে থাকার প্রতিজ্ঞা করেন।
এতে বোয়ালখালী উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইলিয়াছ আজম, চরণদ্বীপ ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি আখের নাজাত, রবিউল হোসেন, মোশারফ হোসেন রুবেল, মহসিন,নেজাম,নাজিম প্রমুখ এবং ছাত্রশিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় নিহত মহসিনের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব গ্ৰহণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সৌদি আরবে মহসিন মৃত্যুবরণ করেন।৩০ আগস্ট তার লাশ দেশে আনা হয় এবং ১১টায় জানাযা শেষে দাফন করা হয়।
আপনার মন্তব্য লিখুন