শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
মো. তাজুল ইসলাম:
বাংলাদেশ সার্ভেয়ার অ্যাসোসিয়েশন (বিএসএ) এর সাধারণ সভা শনিবার (১৭মে) ঢাকাস্থ সেগুনবাগিচায় “মেট্রো লাউঞ্জ কনফারেন্স সেন্টার” এ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সার্ভেয়ার এসোসিয়েশনের সভাপতি, দেশখ্যাত সার্ভেয়ার ও কোট কমিশনার মো. আখতারুজ্জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক ও কোট কমিশনার মোঃ রনজু মিয়ার সাবলীল সঞ্চালনয় সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি অশোক কুমার সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক-আতিক হাসান মন্ডল লেবু, দপ্তর সম্পাদক-সাহেদ চৌধুরী প্রমুখ। এছাড়াও সাধারণ সভায় দেশের সকল জেলা থেকে সার্ভেয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের অতীত কার্যাবলী ও ভবিষ্যৎ করনীয় এবং নির্দিষ্ট দায়-দায়িত্ব পালনের জন্য বিষয় ভিত্তিক কয়েকটা উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সংগঠনের সম্পাদক তাঁর বক্তব্য তুলে ধরে সংগঠনের সকল সার্ভেয়ারদেরকে সংগঠনের মাধ্যমে প্রশিক্ষন দিয়ে আরো দক্ষ করে গড়ে তোলার গুরুত্বরোপ করেন।
শেষে সংগঠনের সভাপতি দেশখ্যাত সার্ভেয়ার ও কোট কমিশনার মো. আখতারুজ্জামান উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন