শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বাংলাদেশে ফেসবুক নিয়ন্ত্রিত, জানাল ফেসবুকই

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যে নিয়ন্ত্রিত রয়েছে, তা এবার জানাল ফেসবুক কর্তৃপক্ষই।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমাকের্র মাধ্যমে দৈনিক সমর’কে দেওয়া এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশে তাদের সেবা নিয়ন্ত্রিত থাকার বিষয়টি জানে। বিষয়টি আরও বুঝতে তারা কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফেসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে।
দেশের গ্রাহকেরা শুক্রবার সন্ধ্যা থেকেই ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানাচ্ছিলেন। এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতারা দৈনিক সমর’কে জানিয়েছিলেন, ফেসবুক বন্ধের জন্য এখন আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরদের ওপর সরকারকে নির্ভর করতে হয় না। সরকারের হাতেই প্রযুক্তি রয়েছে।
মোবাইল অপারেটর সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবাও সাময়িক বন্ধ করা হয়েছিল। তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
আর ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যার কথা জানাচ্ছিলেন সব এলাকার গ্রাহকই। শনিবার রাতে ফেসবুক কর্তৃপক্ষের বিবৃতিতে সেবাটি নিয়ন্ত্রিত হওয়ার কথাটি নিশ্চিত হওয়া গেল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় শুক্রবার ঢাকার কিছু এলাকা, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মোট পাঁচজনের মৃত্যু হয়। শনিবারও বায়তুল মোকাররম মসজিদ এলাকা, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও সংঘর্ষে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD