রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
এম এ মন্নান(চট্টগ্রাম): জিয়া পরিষদ বোয়ালখালী আয়োজিত বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন -এ বছর ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বর্ণের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো করে ঈদের আনন্দ ও নববর্ষকে বরণ করে নিতে পেরেছেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারেনি।একাত্তরের চেতনা বিক্রির মতো আওয়ামী লীগ এসব দখল করে রেখেছিল।

সংগঠনের আহবায়ক মনজুর মাস্টারের সভাপতিত্বে সাংবাদিক এম এ মন্নানের সঞ্চালনায় গত ১৪ এপ্রিল সোমবার উপজেলা সদরস্থ গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ আলহাজ্ব নুর মোহাম্মদ চেয়ারম্যান,প্রধান বক্তা ছিলেন তরুণ শিল্প উদ্যোক্তা ও শিক্ষানুরাগী এ এইচ এম সাইফুদ্দীন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসাইন চৌধুরী,মো ইউনুছ চৌধরী,মাহম্মদুল হক মেম্বার,হাছান চৌধুরী,জামাল উদ্দিন,ইউচুপ নবী,ডাঃ আবদুল মতিন আজাদ,সাংবাদিক সিরাজুল ইসলাম,প্রধান শিক্ষক নজির আহমদ,আবু তাহের মাস্টার,সিরাজ ভান্ডারী,জফুর মুন্সী, এম এ তালেব,পল্টু বড়ুয়া প্রবাসী মো নেজাম, নাজিম উদ্দিন টিপু ও সিরাজ মিয়া প্রমূখ। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ ও খাবার বিতরণ শেষে নববর্ষ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন